Top News

বাংলাদেশে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির সুবিধা সমূহ

https://www.profitableratecpm.com/f3757ws7?key=7e39fc65ae6b869dd50698c0ecda57ac
বাংলাদেশে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির সুবিধা সমূহ



বাংলাদেশে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির সুবিধা সমূহ বাংলাদেশে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে কি ধরনের সুবিধা হবে দেশে আনুপাতিক পদ্ধতির (PR) নির্বাচন হলে কিছু immediate পরিবর্তন/সমাধান পরিলক্ষিত হতে পারে যেমন:-- ১. আনুপাতিক পদ্ধতিতে(PR) নির্বাচন হলে বার বার সীমানা নির্ধারণের কোন প্রয়োজন নেই, সারাদেশই একটি constituency.হবে। ২. আনুপাতিক পদ্ধতির নির্বাচন হলে এমপিদের আইন প্রণয়ন ছাড়া স্থানীয় ভাবে কোন কাজ থাকেনা, ফলে উপজেলা পরিষদ/ পৌরসভা কার্যকারিতা বৃদ্ধি পাবে, স্থানীয় সরকার শক্তিশালী হবে।এমপি, উপজেলা চেয়ারম্যান , পৌরসভার মেয়র এর দ্বন্দ্বও চুকে যাবে। ৩. আর মেম্বার অব পার্লামেন্ট (এমপি)এর কাজ যে শুধু জাতির স্বার্থে আইন বানানো সেটাও কার্যকর হবে। ৪. আনুপাতিক পদ্ধতিতে ৩০০ আসনে ৩ লাখ ভোট চুরিতে ১ জন এমপির পরিবর্তন হতে পারে, আর চলমান এফপিটিপি পদ্ধতিতে মাত্র ১টি ভোট চুরিতে ১ জন এমপি পরিবর্তন হতে পারে।তাই এইhttps://www.profitableratecpm.com/f3757ws7?key=7e39fc65ae6b869dd50698c0ecda57ac ভোট চোর/ডাকাতদের দেশে আনুপাতিক পদ্ধতিই উপযুক্ত হতে পারে । ৫. প্রবাসীরাও সহজে তাদের পছন্দের দল/ মার্কাকে ভোট দিতে পারবেন। ৬. যেহেতু ১ টিই constituency, তাই সহজে অগ্রিম ভোটও গ্রহন করা যেতে পারে। ৭. আর অগ্রিম ভোট হলে ভোটের দিনের ভোটারের অতিরিক্ত চাপও কমবে। ৮. কোন সংসদ সদস্য মৃত্যুবরণ করলে উপনির্বাচনের প্রয়োজন নেই, রাজনৈতিক দলের পক্ষ হতে পূর্বেই ইসি বরাবর সরবরাহকৃত তালিকার ধারাবাহিকতায় পরবর্তী ব্যক্তি সংসদ সদস্য হতে পারেন। ৯. পি.আর পদ্ধতিতে ভোটাররা যেহেতু কোন ব্যক্তিকে নয় বরং দলকে ভোট দেন, সেহেতু দলের সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন নেতারা নির্বাচিত হবেন ১০.ভোটাররা যেহেতু জাতীয় নির্বাচনে দলকে ভোট দেন সেহেতু স্থানীয় পর্যায়ে ব্যক্তির প্রভাব নিয়ে মারামারি, হানাহানি,খুনাখুনির পরিমানও কমে যাবে। ১১. দুর্নীতি, কালোটাকা ও ফ্যাসিশক্তির প্রভাব কমবে। ১২. সকল দলের কর্মসূচি হবে সমাজকল্যাণমুখী ১৩.মানুষের সমর্থন আদায়ের জন্য দলগুলো জনগণের সমস্যা দূরীকরণে ভুমিকা রাখতে বাধ্য হবে। ১৪.জনপ্রতিনিধিত্ব জবাবদিহিতা বাড়বে এবং জনকল্যাণ ই রাজনীতির কেন্দ্রবিন্দু হবে। ১৫.বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, একনায়কতন্ত্রের ঝুঁকি বা একতরফা সংসদ গঠনের প্রবনতা কমানোর জন্য পিআরই উপযুক্ত সমাধান। ১৬.পিআর পদ্ধতিতে সংসদ একদলীয় কর্তৃত্ববাদীদের বা ফ্যাসিস্ট হয়ে উঠার সুযোগ নেই। ১৭.আমাদের দেশে জাতীয় নির্বাচনে অসুস্থ ধারা তথা নির্বাচনের পূর্বে হঠাৎ দল পরিবর্তন করে কালো টাকার বিনিময়ে টিকেট কিনে এমপি হওয়ার প্রবণতা কমবে। ১৮.সর্বোপরি,https://www.profitableratecpm.com/f3757ws7?key=7e39fc65ae6b869dd50698c0ecda57ac অধিক সংখ্যক ভোটারের প্রতিনিধিত্ব প্রতিপলিত হয় বিধায় অধিক ডেমোক্রেসির পথে আনুপাতিক পদ্ধতি(PR) বেশ সহায়ক হতে পারে। মোহাম্মদ কামাল হোসেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ এবং সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা -৫( যাত্রাবাড়ী- ডেমরা- কদমতলীর একাংশ) ০১ আগষ্ট ২০২৫

Post a Comment

Previous Post Next Post